ভিডিও গ্যালারী

‘মরীচিকা’ চলচ্চিত্রে চুক্তিবব্ধ হলেন তাহসান-ফারিয়া

বেশ কয়েকদিনের জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে গতকাল রাতে তাহসান এবং নুসরাত ফারিয়া রেদওয়ান রনির নতুন চলচ্চিত্র মরীচিকা’য় চুক্তিবদ্ধ হলেন । রেদওয়ান রনি আগেই জানিয়েছিলেন তার চলচ্চিত্র একটি সত্যিকারের প্রেমের গল্প নিয়ে নির্মাণ করছেন, থাকবে দুটি জুটি। জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান এবং জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া অভিনয়ের জন্য চুড়ান্ত হলেন এবার ।  অচিরেই চুড়ান্ত হবে আরেক জুটি। এ প্রসঙ্গে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান পিং-পং এন্টারটেইনমেন্টের কর্ণধার শুল্কা বণিক বলেন, আমরা জনপ্রিয় শিল্পীর সঙ্গে নতুন মুখ চলচ্চিত্রে উপহার দিতে চাই, তাহসানের সঙ্গে নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে  অভিষেক মরীচিকা’য় এক নতুন মাত্রা যোগ করবে। পরিচালক রেদওয়ান রনি বলেন, তাহসান তো সেই লেভেলের হিট ! বিশেষ করে মেয়ে ফ্যানদের কাছে। তার অভিনয়ও দারুণ। সঙ্গে স্মার্ট গার্ল নুসরাত ফারিয়া। আশা করছি নতুন স্বাদ উপভোগ করবে দর্শক। উল্লেখ্য, ‘মরীচিকা’ চলচ্চিত্রের জন্য নিজের লেখা গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন রেদওয়ান রনি। ছবিটির দৃশ্যধারণ শুরু হবে আগষ্টের মাঝামাঝি সময়ে ।

সম্পর্কিত সংবাদ

No comments:

Leave a Reply