সম্প্রতি ব্যাপকমাত্রার সাইবার হামলার শিকার হয়ে তিন কোটি ৮০ লাখ
ব্যবহারকারীর তথ্য খুইয়েছে অ্যাডোবি। সফটওয়্যার প্রতিষ্ঠানটি এর আগে বলেছিল, সাইবার
হামলায় সোর্স কোডসহ মাত্র ২৯ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছিল।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, সাইবার হামলার শিকার হওয়ার ঘটনাটি নিশ্চিত করে অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে ধারণার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এ সাইবার হামলায়। এ হামলায় ছবি সম্পাদনের জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের সোর্সকোড চুরি হয়েছে।
অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ভাগ্যজনক সাইবার হামলার কারণে ব্যবসা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অ্যাডোবির জনপ্রিয় ‘অ্যাক্রোব্যাট’ ‘কোল্ডফিউশান’-এর মতো পণ্যগুলোর সোর্স কোড হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে অ্যাডোবির গ্রাহকদের পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে।
ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সফোসের বিশেষজ্ঞরা বলছেন, সোর্স কোড চুরির ঘটনায় মারাত্মক প্রভাব পড়তে পারে। সারা বিশ্বের কয়েক কোটি কম্পিউটারে অ্যাডোবি সফটওয়্যার ব্যবহূত হয়। যদি অ্যাডোবির সফটওয়্যার আপডেটের সময় দুর্বৃত্তরা কোনো ভাইরাস কোড প্রবেশ করিয়ে দেয় তখন তাদের হাতে অসংখ্য কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যাবে।

No comments: