ভিডিও গ্যালারী

পুনমকে নিয়ে আবারও বিতর্ক

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডের। এরই মধ্যে ‘নেশা’ ছবির মধ্য দিয়ে বলিউডের অভিষেক হয়েছে তার। এ ছবিতে তার নগ্ন ও রগরগে উপস্থিতিকে পর্নো ছবির সঙ্গেও তুলনা করা হয়েছে। এদিকে এরই মধ্যে আরও একটি প্রাপ্তবয়স্ক ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই ছবির শুটিংয়ে চলতি মাস থেকেই অংশ নেয়ার কথা রয়েছে তার। এর বাইরে ক’দিন আগে একটি নগ্ন ফটোশুট করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন তিনি। সেই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে পুনমকে নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সেই সমালোচনার বিপরীতে মুখ খুলেছেন এই মডেল-অভিনেত্রী। আর তার মাধ্যমে আবারও বিতর্কের মুখে পড়েছেন তিনি। নিজের বক্তব্যে শরীর প্রদর্শনকে কোন দোষের নয় বলে জানিয়েছেন তিনি। শুধু শুধু মিডিয়া এই নিয়ে বাড়াবাড়ি করছে। সুযোগ পেলেই তিনি শরীর দেখাতে চান। সুন্দর দেহ গড গিফটেড ব্যাপার। এটার সবার হয় না। তাই সুন্দর কোন বিষয় উপস্থাপনে কৃপণতা করা ঠিক নয়। দু’দিন আগে দেয়া পুনমের এমন বক্তব্যে আবারও সরগরম হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া। বিষয়টি ফলাও করে প্রচার করা হচ্ছে বিভিন্ন দৈনিক ও ওয়েবসাইটে। শরীর প্রদর্শন নিয়ে নিজের এমন বিতর্কিত বক্তব্যের মাধ্যমে আবারও সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ বিষয়ে পুনম আরও বলেন, আমি এখন যাই করি সেটা নিয়েই সমালোচনা হয়। এ সম্পর্কে মিডিয়ার সচেতন হওয়া উচিত। কারণ, মনগড়া কিছু লেখা কখনই ঠিক নয়। আমি সহজভাবে বুঝি যে, আমার সুন্দর একটি দেহ রয়েছে। আমি যদি সেটা দেখাতে চাই তাহলে মানুষের আপত্তি কোথায়। আমার গঠন কিংবা গড়ন যদি খারাপ হতো তাহলে সমালোচনা করা ঠিক ছিল। যাই হোক, আমি এসবের ধার ধারি না। আমি যেটা করে আনন্দ পাই ও মানুষকে আনন্দ দিতে পারি, ঠিক সেটাই করবো।

সম্পর্কিত সংবাদ

No comments:

Leave a Reply