আবারও ক্যামেরার পেছনে কাজ শুরু করলেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। তৃতীয়বারের মতো চলচ্চিত্র পরিচালনা শুরু করেছেন তিনি। মৌসুমী পরিচালিত নতুন ছবিটির নাম ‘শূন্য হৃদয়’। চলতি সপ্তাহের শুরুতে রাঙামাটিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করছেন মৌসুমী। ‘শূন্য হূদয়’ মৌসুমী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। ছবিটি তৈরি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মসের ব্যানারে।
‘শূন্য হৃদয়’ ছবিটিতে মৌসুমীর বিপরীতে নায়ক হিসেবে আছেন ফেরদৌস। এই জুটি সম্প্রতি দিলশাদুল হক শিমুল পরিচালিত ‘লিডার’ নামের আরেকটি ছবিতেও জুটি বেঁধে অভিনয় করেছে।ছবি পরিচালনা প্রসঙ্গে ‘প্রথম আলো’কে মৌসুমী বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম আমাকে চলচ্চিত্র পরিচালনার সুযোগ করে দিয়েছে। এই প্রতিষ্ঠান থেকে আমি ছবি নির্মাণের পূর্ণ স্বাধীনতা পেয়েছি।’ মৌসুমী পরিচালিত প্রথম ছবি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ মুক্তি পায় ২০০৩ সালে। দুই বছর পর তিনি গুলজারের সঙ্গে যৌথভাবে ‘মেহের নিগার’ ছবিটি পরিচালনা করেন।
by Jhinuk
Donec dictum suscipit nibh in malesuada. Proin sit amet metus vel massa volutpat ornare. Pel len tesque vel nunc a lacus gravida euismod. Maecenas vel nunc nec magna sodales fermentum cursus non felis amet metus vel massa volutpat
No comments: